ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘আমার নাতনির বয়স মাত্র তিন দিন, এভাবে চলে যাবে ভাবতেই পারিনি’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:৫১ পিএম
নাতনির নিথর দেহ জড়িয়ে আছেন দাদি : ছবি সংগৃহীত

‘আমার নাতনির বয়স মাত্র তিন দিন, এভাবে চলে যাবে ভাবতেই পারিনি’- কথাগুলো বলতে গিয়ে কেঁদে উঠছিলেন মাসুদা বেগম। এ সময় কোলে জড়ানো ছিল তার নাতনির নিথর দেহ। পরিবারের প্রথম সন্তানকে ঘিরে যে স্বপ্ন, তা থেমে গেছে জন্মের মাত্র তিন দিনের মাথায়।

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে থাকা ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এমনই শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বুধবার (২৭ মে) হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, চারপাশে নেমে এসেছে ভারী নীরবতা। স্বজন হারানো পরিবারগুলোর কান্নায় পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত।

হাসপাতালের বেডে শুয়ে বারবার চোখ মুছছিলেন শিশুটির মা মিম আক্তার।

দাদি মাসুদা বেগম জানান, ছেলে আরিফ ও পুত্রবধূ মিম আক্তার কাজের কারণে ঢাকায় থাকেন। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। সন্তান জন্মের খবর পেয়ে পরিবারের সবাই আনন্দিত ছিলেন। কিন্তু বুধবার সকালে সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। এটি ছিল তাদের প্রথম সন্তান। এখনো নামও রাখা হয়নি শিশুটির।

তিনি বলেন, সকালে আমার ছেলে ফোন করে বলেছিল বাচ্চার অবস্থা খারাপ। পরে জানতে পারি সে আর বেঁচে নেই। হাসপাতাল থেকে আমাদের কিছুই স্পষ্টভাবে জানানো হয়নি।

হাসপাতাল সূত্র জানায়, ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ছিলেন। শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে।

বিষয়টি দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে জানিয়ে হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনার পর হাসপাতালজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক ও শোকের পরিবেশ। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। একই সঙ্গে অন্য রোগী ও স্বজনদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি ওরফে ‘ভাগনে রনি’কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
আরও পড়ুন
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী