ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮নভেম্বর) সন্ধ্যায় এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাব এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা বিএনপির ১নং সহ-সভাপতি মুজাহিদ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া,জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু মুসা, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রফিক মিয়া, সোহেল মিয়া, ইকবাল এইচ প্রধান, আমিনুল ইসলাম, জামপুর ইউনিয়নের যুবদল নেতা রমজান, মাসুম, সুমনসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রমের বিরুদ্ধে স্লোগান দেন এবং এলাকায় কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ যদি সোনারগাঁয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করবে।

মশাল মিছিলটি শিংলাব এলাকার এশিয়ান হাইওয়ে সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়েছে আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে। নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। পথিমধ্যে গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
নড়াইল প্রেসক্লাবসহ শহরের একাধিক স্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূবৃর্ত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার সময় থেকে এ ককটেলগুলোর বিস্ফোরনের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। 
নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতাকে ধরিয়ে দিলেন বিএনপির কর্মীরা
গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।
গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতাকে ধরিয়ে দিলেন বিএনপির কর্মীরা
অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি, হাতেনাতে ধরা
রংপুরের তারাগঞ্জে শ্যালকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের (২৮) বাড়ি রংপুর মহানগরে।  জানা গেছে, শুক্রবার দুপুরে তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে যান তিনি। পরে শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশ নেন। অসুস্থতার কথা বলে মাঝপথে বিদায় নেন। পরে নিজের বাড়িতে না ফিরে শ্যালকের বাড়িতে তার স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার শ্যালককে জানান, শরীর খারাপ লাগছে। ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন বলে তিনি মাহফিল থেকে চলে যান। তবে তার শ্যালক মাহফিলে থেকে যান। জাহাঙ্গীর নিজের বাড়িতে না গিয়ে ফিরে যান শ্যালকের বাড়িতে। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি, হাতেনাতে ধরা
আরও পড়ুন
গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন