ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে মসজিদে দানকৃত জমি দখলের পাঁয়তারা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে জোরপূর্বক জমি দখল ও আবাসিক স্থাপনা ভাঙচুরের ঘটনা বেড়েই চলেছে। এবার স্থানীয় প্রভাবশালী একটি অপরাধী চক্র মসজিদে দানকৃত জমি দখলের্ উদ্দেশ্যে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের কাটাশূর বেড়িবাধ এলাকায় হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদে এই ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাই জাফরাবাদ মৌজার প্রায় ৪ কাঠা জমির মালিক ওয়ারিশসূত্রে মরহুম হাজী লাট মিয়ার স্ত্রী জবেদা খাতুন ও তাদের তিন সন্তান। ২০২২ সালে ২৮ এপ্রিল তারা এই জমি হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের নামে ওয়াকফ রেজিস্ট্রি সূত্রে দান করে দেন। পরে ওই জমিতে মসজিদ ভবন নির্মাণ করা হয়। এতে প্রতিদিন শত শত এলাকাবাসী নামাজ আদায় করে আসছেন।

গত কিছুদিন ধরে স্থানীয় চিহ্নিত একদল ভূমিদস্যু মসজিদে দানকৃত এই জমির মালিকানা দাবি করে মসজিদকমিটি ও নামাজ পড়তে আসা মুসল্লিদের হুমকি-ধামকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে মসজিদের জমি দখলের উদ্দেশ্যে তারা অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালায়। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেনে, থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মসজিদ ও মুসল্লীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছে।
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (৬ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক