ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপি পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন। রাজধানীর আটটি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ২৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩ 
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩ 
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে খালেদ সাইফুল্লাহ নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। বনানী থানা পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন দুইজন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছে চালক। সেটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসকে
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা
রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার সময় প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে প্রবেশ করেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঢাকার গুলশানে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়া এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাজী হামিদুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা, খুবির সাবেক শিক্ষার্থী আটক