ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় শীতার্ত মানুষের পাশে জেসিআই ঢাকা ইউনাইটেড

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
কুমিল্লায় শীতার্ত মানুষের পাশে জেসিআই ঢাকা ইউনাইটেড। ছবি: সংগৃহীত

কুমিল্লায় অসহায়, দরিদ্র ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেড। মানবিক এ উদ্যোগের আওতায় প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) কুমিল্লার একটি স্থানীয় মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক এজিএম ও বীর মুক্তিযোদ্ধা আলী আজগর সরকার। তিনি শিশুদের হাতে কম্বল বিতরণ করেন এবং বলেন, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। জেসিআই ঢাকা ইউনাইটেড মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এফএভিপি মুন্সি মো. জাকারিয়া এবং জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার সুলতান আহমেদ মুন্সি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট ডা. মো. এনামুল হক বলেন, তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে শীতার্ত মানুষের দুর্দশা অনেকটাই লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও জেসিআই ঢাকা ইউনাইটেড এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুন

এ সময় জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অব ডিরেক্টরস সদস্য মাহমুদ খান বিজু, তাহিয়াদুল ইসলাম তামজিদ, আরিফ সিকদার, জাহিদ হাসান আরজু, আসিফুর রহমান ও মো. আব্দুল কাইয়ুম, সংগঠনের সদস্য আশরাফুল ইসলাম, সাদাত আলম শাওন ও শাহ জালালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
জেসিআই ঢাকা ইউনাইটেডের দ্বিতীয় জিএমএম অনুষ্ঠিত
ধামরাইয়ে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ