ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিল পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী সড়কে বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সড়কে ব্যারিকেড বসিয়ে সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ।

সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। প্রত্যেকটি ভেরি গেটের সঙ্গে এ সময় শিকলসহ তালা লাগাতে দেখা যায়। সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় এবং মিরপুরসহ বিভিন্ন সড়কে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেছে। এতে ওইসব এলাকায় সড়কে প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেওয়া হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
রাজধানীর ধানমন্ডিতে এক বয়স্ক ব্যক্তিকে রাস্তায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করে নানা দাবি করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এক তরুণীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ রয়েছে।
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (১৪ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
আরও পড়ুন
নেতাকে পরীক্ষার ফরম পূরণের টাকা দিল শিক্ষার্থী, অতঃপর...
এইচএসসি পরীক্ষার্থী নাফিসার ঘাতক সেই ক্রেনচালক গ্রেপ্তার
পরীক্ষা দিতে যাচ্ছিলেন, সড়কেই প্রাণ গেল নাফিসার
১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা