ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাসাটি থেকে ওই তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- সাকিব, ওয়াসিদ ও জিল। এরমধ্যে ওয়াসিদ ও সাকিব একে-অপরের বন্ধু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া জিল এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বারান্দা থেকে চিৎকার শুনে ভবনের নিচে থাকা লোকজন আটকে রাখার বিষয়টি টের পান। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্ত ওয়াসিদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থী জিলের পরিচয় হয় এবং সখ্যতা গড়ে ওঠে। এই পরিচয়ের সূত্র ধরে জিল শুক্রবার সকালে ওয়াসিদের সঙ্গে বাসাটিতে যায়। এরপর সেখানে সবাই মাদক সেবন করেন। ওই সময় এইচএসসি পরীক্ষার্থী জিলের মাদক সেবনের ভিডিও ধারণ করে তার কাছে ওয়াসিদ ও সাকিব টাকা দাবি করেন।

আরও পড়ুন

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকেই আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
আরও পড়ুন
দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী সাহারা!