ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম । ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. ন. ম. কুদরাত-ই-খোদা পান ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক পান ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম পান ৩৪ ভোট।

আরও পড়ুন

সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক (আরটিভি) ৮০ ভোট এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) ৬১ ভোট পেয়ে। অপর প্রার্থী নাজমুল হক শ্যামল পান ৫২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনির আহমাদ জারিফ (দৈনিক জনকণ্ঠ) ৮১ ভোট এবং ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) ৭৫ ভোট পেয়ে।

অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানবকথা) ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পান ২৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পান ৪০ ভোট।

দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান (স্টার নিউজ) ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম খান মামুন পান ১৯ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি) ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পান ৫৩ ভোট।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল হাকিম আবির পান ৫৫ ভোট।

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এ কে সালমান পান ৩৬ ভোট।

নির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার (বাসস), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), কমল চৌধুরী (বেস্ট নিউজ), মো. আবু তাহের (দৈনিক প্রভাত) এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ)। অপর প্রার্থী তাহমিনা আক্তার পেয়েছেন ৫২ ভোট।

এবারের নির্বাচন পরিচালনা করে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. শরীফুল ইসলাম। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। তাদের সহযোগিতা করেন রাসেল সরকার।

এর আগে সকালে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।

সভায় বক্তব্য দেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সহকারী অধ্যাপক ড. ইমরান আনসারীসহ আরও অনেকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজিমপুর সরকারি কোয়ার্টারে গিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দিলেন আল্টিমেটাম
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনকালে এই আল্টিমেটাম দেন প্রধানমন্ত্রী।
আজিমপুর সরকারি কোয়ার্টারে গিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দিলেন আল্টিমেটাম
পঞ্চম দিনেও রাজপথে পোশাক শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে ঢাকার উত্তরায় টানা পঞ্চম দিনের মতো রাজপথে নামার চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা।
পঞ্চম দিনেও রাজপথে পোশাক শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে কালা জামালসহ গ্রেপ্তার ১৪ 
শুক্রবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে কালা জামালসহ গ্রেপ্তার ১৪ 
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮১
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮১
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
ঢাকার রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
আরও পড়ুন
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান