ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢাকায় হাসপাতালের কর্মকর্তাকে কুপিয়ে জখম

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৩:০৭ এএম
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা সুদীপ চন্দ্র দে’কে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাকে কুপিয়েছে তা জানা যায়নি।

সোমবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর মহাখালীতে টিবি গেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন সুদীপ চন্দ্র।

জানা গেছে, আহত ওই কর্মকর্তা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি অপারেটর হলেও তিনি কেনাকাটা (প্রকিউরমেন্ট) সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান জানান, মোটরসাইকেলযোগে যাওয়ার পথে টিবি গেট সিগন্যালে হামলার শিকার হন সুদীপ। তাকে ১১ ইঞ্চি লম্বা একটি ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তার পিঠে গভীর ক্ষত তৈরি হয় এবং সেলাই করা লাগে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় টেন্ডার কার্যক্রম পুরোপুরি অনলাইন ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। কোনো একটি কাজের জন্য হয়তো ১০টি প্রতিষ্ঠান আবেদন করে, যার মধ্যে একটি কাজ পায়। বাকি ৯টি অকৃতকার্য প্রতিষ্ঠান প্রায়শই আমাদের কর্মকর্তাদের হুমকি-ধামকি দিয়ে থাকে। সেই আক্রোশ থেকেই এ হামলা চালানো হয়েছে।’

আরও পড়ুন

ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসাধীন কর্মকর্তাকে পর্যবেক্ষণ করেন। সেখান থেকেই স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন।

ঘটনা জানার পর প্রধানমন্ত্রী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে অনতিবিলম্বে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিয়েছেন, যা আগামীকাল থেকেই কার্যকর করার কথা রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
প্রি-পেইড বিদ্যুৎ মিটারের সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে।
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। এতে ভোগান্তিতে পড়েছে হাজারও মানুষ। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।  এদিকে সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।  এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।  গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা। পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।  এর মধ্যে ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা।  আরটিভি/এসআর
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ