ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিদায়ী রাষ্ট্রপতির গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন লাইন 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণার পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের একটি বাসায় জোর প্রস্তুতি শুরু হয়েছে। বঙ্গভবন ছাড়ার পর সেখানে থাকার সুবিধার্থে বিটিসিএলের নতুন টেলিফোন সংযোগসহ প্রশাসনিক নিরাপত্তার বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গুলশানের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ ভবনে দেখা যায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মীরা নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ করছেন।

ভবনটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন বাসাটি পরিদর্শনে এসেছিলেন। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিপুলসংখ্যক কর্মকর্তা উপস্থিতি ছিলেন। ইতোমধ্যে বাসাটির ভেতরে অন্যান্য সাজসজ্জা ও প্রস্তুতজনিত কাজ শেষ করা হয়েছে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বেশ কয়েকজন সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিটিসিএলের টেলিকমিউনিকেশন মেকানিক আব্দুর রাজ্জাক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় নতুন করে টিঅ্যান্ডটি লাইন দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি পদ ছাড়ার পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বাসায় উঠবেন বলে তাদের জানানো হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার বাসার আগের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলেই নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন মো. সাহাবুদ্দিন।

এদিকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করে সংবিধানের বিধিসমূহ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফরে থাকা স্পিকার নির্ধারিত সময়ের আগেই জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক খুলে দেওয়া হয়েছে। এরপর ভাঙচুর করা ভবন পরিষ্কার করে সেখান থেকেই টিকাদানসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর...
আরও পড়ুন
সকল সম্প্রদায়ের সমঅধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির
‘১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন