ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআর ক্যাম্পেইনে নীলা মার্কেট পরিদর্শন করলেন গভর্নর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান -ছবি: সংগৃহীত

বাংলা কিউআর ক্যাম্পেইনের অংশ হিসেবে পূর্বাচল নিউ টাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান।

শনিবার (২৫ জুলাই) পরিদর্শনের সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গভর্নর মো. মুস্তাকুর রহমান বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলা কিউআর-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন এবং দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানান।

এ সময় গভর্নর নিজেও বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করে বাংলা কিউআর-এর মাধ্যমে মূল্য পরিশোধ করেন। তার এ উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
ক্যাশলেস লেনদেন বাড়াতে বাকৃবিতে ‘মিট দ্য গভর্নর’ 
সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর