ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
ক্রেতা রীমার হাতে উপহারের পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। সৌজন্য ছবি

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এ ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’ এর আওতায় এই সুবিধা পান তিনি।

রীমার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। শুধু তার পরিবারেই নয়; ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সংবাদে তার এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর, ২০২৬) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহারের ঘরভর্তি ফ্রি পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ এর সত্ত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘। এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।

সিজন-২৫ এর আওতায় সম্প্রতি বন্দর নগরীর বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধন করার পরপরই ওয়ালটন থেকে রীমার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার এসএমএস আসে।

উপহারের পণ্য হস্তান্তর অনুষ্ঠানে ক্রেতা আছমা সুলতানা রীমা বলেন, ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিনের মত দামী পণ্যসহ অনেকগুলো পণ্য উপহার পেয়েছি। এটা এক অবিশ্বাস্য ব্যাপার। ওয়ালটনের দেয়া উপহারের পণ্যে আমার ঘর (হাউজ) সত্যিই ফুল (ভরে) হয়ে গেছে। আমার পরিবারে ওয়ালটন ফ্রিজের সঙ্গে আনন্দের জোয়ার নিয়ে এসেছি। ধন্যবাদ ওয়ালটনকে।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আপনার যা লাগছে, সব মুক্ত অ্যাপে থাকছে
বাংলালিংকের মাইবিএল অ্যাপ এখন ‘মুক্ত’!
আপনার যা লাগছে, সব মুক্ত অ্যাপে থাকছে
ঢাকায় বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে আইডিই বাংলাদেশের সভা
গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের কাছে টেকসই পণ্য ও সেবা পৌঁছে দিতে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরিতে ঢাকায় সভা করেছে আইডিই বাংলাদেশ।  মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ সভায় বর্তমান ও সম্ভাব্য বেসরকারি খাতের অংশীদাররা অংশ নেন। এতে কৃষি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি এবং জলবায়ু-সহনশীল খাতের বিভিন্ন বাজারভিত্তিক উদ্ভাবন তুলে ধরা হয়। অনুষ্ঠানে আইডিই বাংলাদেশের বেসরকারি খাতের অংশীদারদের পণ্য, নমুনা, প্রযুক্তি ও সেবা নিয়ে ১৭টি প্রদর্শনী স্টল ছিল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড, এটেক, সিপিআইএল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশ, টিএমএসএস, সার্পভ, আরএফএল, সেফপ্যাড বাংলাদেশ, মেটাল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এসিআই পিএলসি, লাল তীর সিড লিমিটেড, রুরাল সান পাওয়ার, এনআরবিসি ব্যাংক পিএলসি ও এসএমসি। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন আইডিই গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড অ্যান্ড্রু পিটারসন। তিনি বাজারভিত্তিক উদ্যোগের মাধ্যমে কীভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে, তা তুলে ধরেন। কক্সবাজারে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ শুধু সহায়তা গ্রহণকারী নন; তাঁরা একই সঙ্গে ক্রেতা, উৎপাদক ও উদ্যোক্তা।  পণ্যের উপযোগী পরিবর্তন, সরবরাহব্যবস্থার শেষ ধাপ পর্যন্ত পৌঁছানোর নেটওয়ার্ক এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে এসব জনগোষ্ঠীর সঙ্গে ব্যবসায়িক সংযোগ তৈরিতে আইডিই কাজ করছে। ২০৩৫ সালের মধ্যে ১০ লাখ উদ্যোক্তাকে ক্ষমতায়িত করার বৈশ্বিক লক্ষ্যও তুলে ধরেন তিনি। আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সমীর কারকি বলেন, বেসরকারি খাতের অংশীদারেরা এমন পণ্য ও সেবা সরবরাহের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারেন, যা গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়। তিনি আইডিই বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ততা কৌশলের আওতায় যৌথ উদ্যোগ, সহবিনিয়োগ ও পণ্য উদ্ভাবনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ কৌশল আইডিইর বৈশ্বিক লক্ষ্য অর্জনে সহায়ক। অনুষ্ঠানে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন লাল তীর সিডের পরিচালক তাজওয়ার এম আওয়াল, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন, আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা সুকান্ত দাস, সেফপ্যাড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ কে. চৌধুরী, এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কান্ট্রি লিড, ফিল্ড সলিউশনস অ্যান্ড ক্রপসায়েন্স গবেষণা ও উন্নয়ন বিভাগের রাজাউল করিম, টিএমএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিদ জামিল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের মো. আমির হোসেন এবং আরএসপির মো. নাজমুল হাসান। তাঁরা বেসরকারি খাতের অংশগ্রহণ ও বাজার উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে আইডিই বাংলাদেশ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধানের সুযোগ বাড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, অন্তর্ভুক্তিমূলক ও বাণিজ্যিকভাবে টেকসই বাজারব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এসব জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় পণ্য, সেবা ও অর্থনৈতিক সুযোগ পৌঁছে দেওয়া। আরটিভি/এসআর
ঢাকায় বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে আইডিই বাংলাদেশের সভা
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি ‘টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন’ হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা।
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার।
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
আরও পড়ুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, বয়স ২০ হলেই আবেদন
ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
একাধিক সুবিধাসহ ওয়ালটনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন