ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে গাড়ির ধাক্কায় প্রবাসী যাত্রী আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর : ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি গাড়ি ধাক্কায় একজন দুবাই প্রবাসী যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত ওই যাত্রীর নাম জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানা গেছে, এয়ার এয়ারিয়ার একটি এয়ারলাইন্সে ওই যাত্রী দুবাই থেকে সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর তিনি বিমান থেকে নামার পর এ দুর্ঘটনার শিকার হোন।

আরও পড়ুন

সূত্র আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের র‍্যাম্পের অপারেটর ওই গাড়িটি চালাচ্ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, এয়ার এয়াবিয়ার ফ্লাইট থেকে নামার পর ওই যাত্রী অসুস্থ বোধ করছিলেন। ওই ফ্লাইটের একজন স্টাফ তাকে বে-তে বসিয়েছিলেন। ওই সময় র‍্যাম্প অপারেট সাইফুল গাড়ি পিছনে দিতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ওই যাত্রী পড়ে হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিমানের এই কর্মকর্তা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফরিদপুরে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলিবর্ষণ করা তরুণ-তরুণীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে র‍্যাব ও ভাঙ্গা থানা পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানা পুলিশের দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা ও মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামেন ভাঙ্গা থানা পুলিশ। অস্ত্রটি উদ্ধার করা হলে রাতে আরও জিজ্ঞাসাবাদের পর আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। পুলিশ জানায়, গত (১৭ আগস্ট) সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকার থেকে এক তরুণ জনসম্মুখে গুলি করে পালিয়ে যায়। গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছোটাছুটিতে দুজন আহত হয়। এই সংবাদ প্রচারের পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক তরুণ ও তরুণী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই তরুণকে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান।  এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণ গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর তারা প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিনগত রাতে পুলিশ ও র‍্যাবের একটা টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করি। এরপর আমরা গুলি করা অস্ত্র উদ্ধারের জন্য ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় আসামিদেরকে নিয়ে অভিযান পরিচালনা করছি।  তিনি আরও বলেন, আল্লাহ যদি সহায় থাকে অস্ত্রটি উদ্ধার হলে রাতে ভাঙ্গা থানায় হাজির করা হবে। পরদিন বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে। আরটিভি/এসআর  
ফরিদপুরে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার
বিকাশের দোকানে ‘সেন্ড মানি’ করে টাকা না দিয়েই দৌড়...
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১ এর পশ্চিম পাশের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে জনতার হাত থেকে উদ্ধার করে ওই যুবককে গুলশান থানায় সোপর্দ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
বিকাশের দোকানে ‘সেন্ড মানি’ করে টাকা না দিয়েই দৌড়...
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা হয়েছে।
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৯
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল, ওপর থেকে সিলিন্ডার পড়ে মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে নিচে পড়ে আসা গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল, ওপর থেকে সিলিন্ডার পড়ে মৃত্যু
আরও পড়ুন
জবিতে দুইপক্ষের মারামারি, আহত ৩
আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি আহত
নারায়ণগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০
একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার বিদেশি মদ, অতঃপর...