ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: আরটিভি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মো. ইদ্রিস (৫৫) নামে এক জেলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল আরাকান আর্মির গুলিতে আহত হন তিনি। গুলিটি তার ডান পায়ের হাঁটুর অংশে লাগে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

আহত জেলে মো. ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইবনে আমিনের ছেলে।

জেলে ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টা ২০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন পূর্ব দিকে নাফ নদীর মিয়ানমার জলসীমায় কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ধাওয়া দেয় বলে দাবি করা হয়েছে।

পরে জেলেরা সেখান থেকে চলে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় একটি গুলি মো. ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর সুইচগেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ শিকারের সময় আরাকান আর্মি জেলেদের ধাওয়া দেয়। পরে সেখান থেকে চলে আসার সময় তারা গুলি ছোড়ে। এতে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় আরাকান আর্মির ছোড়া গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমায় বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তবর্তী নদীতে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) রাত ১২ টার পর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
আরও পড়ুন
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
ছেলের পর বৃদ্ধ বাবাকে গুলি করে হত্যা
ডেঙ্গুতে রোহিঙ্গা ক্যাম্পে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২
সীমান্ত ও শুল্ক সুরক্ষা কর্মকর্তার ৫ গুলিতে বেঁচে যাওয়া নারীর মামলা