ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দক্ষ মানবসম্পদ গঠনে টিএসসির ভূমিকা নিয়ে সেমিনার

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষ মানবসম্পদ গঠনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের (টিএসসি) ভূমিকা, বিদ্যমান সংকট ও সম্ভাবনা নিয়ে রাজধানীতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সোশ্যাল গার্ডেনে বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে ‘দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমিকা, সমস্যা ও সম্ভাবনা: বাংলাদেশের প্রেক্ষাপটে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের তুলনামূলক বিশ্লেষণ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি শিক্ষাকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর অবকাঠামো, শিক্ষকসংকট ও পাঠ্যক্রমের সীমাবদ্ধতা দূর করার ওপর গুরুত্ব দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেটি নিশ্চিত করা প্রয়োজন। যারা বিভিন্ন কারণে মূলধারার শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ টেকনিশিয়ান গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের সুপারিশ সরকার বিবেচনায় নেবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বলেন, জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। বর্তমান সরকারের দূরদর্শী ভাবনার আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। আমরা আর প্রচলিত সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের মূল লক্ষ্য—দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, স্বাবলম্বী এবং আন্তর্জাতিক মানের জনশক্তিতে রূপান্তর করা। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আমরা ইতোমধ্যে পাঠ্যক্রম ও প্রশাসনিক রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছি। দেশের প্রযুক্তিগত শিক্ষার পরিধি বাড়াতে ৪টি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, কেবল তাত্ত্বিক শিক্ষা নয়, বরং কর্মমুখী ও প্রযুক্তিগত দক্ষতাই পারবে আমাদের যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে আমি শিক্ষা সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, আইডিইবির অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফয়েজুল বারী। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টিভিইটি) গুরুত্ব বাড়লেও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলো এখনও বিভিন্ন সীমাবদ্ধতার মুখে রয়েছে। আধুনিক ল্যাব ও যন্ত্রপাতির অভাব, দীর্ঘদিনের শিক্ষকসংকট এবং শিল্পখাতের সঙ্গে দুর্বল সংযোগের কারণে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারছেন না।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং ও ইলেকট্রিক ভেহিকল প্রযুক্তির মতো দক্ষতার চাহিদা বাড়ছে। কিন্তু দেশের কারিগরি শিক্ষার পাঠ্যক্রম সেই গতিতে হালনাগাদ হয়নি। ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে অনেক তরুণ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

মূল প্রবন্ধে তিনি চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের কারিগরি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে আধুনিক ল্যাব স্থাপন, শিক্ষকদের শিল্প-প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর নতুন ট্রেড চালু এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ব্যবস্থা চালুর সুপারিশ করেন। তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষ জনবল তৈরি, বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানুল হাবিব খান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আ. স. ম. আহছান উল্লাহ্।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার
জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাবিতে আইকিউএসির বিশেষ সেমিনার
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত