ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ছেলের সিসিটিভি ভিডিওতে মিলল বৃদ্ধ মায়ের খুনের দৃশ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম
সিসিটিভি ফুটেজ। ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণখানে বৃদ্ধা মাহবুব আরা বেগম (৭১) হত্যা মামলায় গ্রেপ্তার আবু তালহা সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সজীব ভুক্তভোগী মাহবুব আরার দেবরের ছেলের ঘরে নাতি।

শনিবার (১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ-আল-মামুন আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় নয় মাস আগে মাহবুব আরার স্বামী মারা যাওয়ার পর তিনি দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইর এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় একা বসবাস করতেন। নিরাপত্তার কথা বিবেচনা করে, তার ছেলে মাহবুব হাসান ফ্ল্যাটের বিভিন্ন স্থানে, এমনকি শোবার ঘরেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। মাহবুব হাসান পরিবারের সঙ্গে উত্তরা পশ্চিম এলাকায় থাকলেও নিয়মিত মায়ের খোঁজখবর নিতেন।

এজাহারে বলা হয়, বৃহস্পতিবার ব্যবসায়িক ব্যস্ততার কারণে দিনভর মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি মাহবুব হাসান। গভীর রাতে বাসার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তিনি দেখতে পান, বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে তার চাচাতো ভাইয়ের ছেলে আবু তালহা সজীব কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সহায়তায় ফ্ল্যাটে প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, শোবার ঘরে প্রবেশ করে প্রথমে বালিশ ও কাপড় দিয়ে মাহবুব আরার শ্বাসরোধের চেষ্টা করা হয়। তিনি বাধা দিলে তাকে খাট থেকে টেনে মেঝেতে ফেলে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করা হয়। এতে তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত ঘর থেকে একটি সোনার দুল নিয়ে দরজা ভেতর থেকে লক করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

ঘটনার পর শুক্রবার দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে মাহবুব হাসান। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ব্যবহৃত হয়। সেই সূত্র ধরেই গাওয়াইর এলাকা থেকে আবু তালহা সজীবকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরটিভি /এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
৭ কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক