ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে আজ যেসব সড়ক এড়িয়ে চলবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৮ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীতে আজ বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ভোর ৫টা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডাইভারশন ও ইউ-টার্নের মাধ্যমে যানবাহন পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে।

আরও পড়ুন

ডিএমপির নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত রুটসমূহ:

ফার্মগেট থেকে শাহবাগমুখী সড়ক: ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে ডাইভারশন নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।

হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা: গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন দিয়ে শাহবাগমুখী যানবাহনগুলোকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী সড়ক: সায়েন্সল্যাব দিক থেকে আসা যানবাহনের জন্য নিউমার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।

মানিক মিয়া এভিনিউ ও আশপাশ এলাকা: উত্তর দিক থেকে আসা গাড়িগুলোকে গণভবন, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে যেতে হবে। একই সঙ্গে ধানমন্ডি, আসাদগেট ও ইন্দিরা রোড এলাকা থেকেও বিকল্প রুট অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নগরবাসীকে ধৈর্য ধারণ ও ট্রাফিক পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ নির্দেশিত বিকল্প পথ ব্যবহারের বিশেষ অনুরোধ করেছেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭
রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান চালিয়ে ৪৭ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উত্তরার হাউজ বিল্ডিংয়ের ওই বারে সোমবার (১২ অক্টোবর) রাত ৯টায় শুরু হওয়া অভিযানটি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর। অভিযানকালে পারমিট ছাড়া মদ ও বিয়ার সেবনের অভিযোগে ১৭ জন নারীসহ ৪৭ জনকে আটক করা হয়। এ বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা পারমিটবিহীন মদ ও বিয়ার পান করার অভিযোগে ১৭ জন নারী ও ৩০ জনকে আটক করেছি।’ ইলিয়াস কবীর বলেন, প্রতিটি বারেই একে একে অভিযান চালানো হবে। পারমিট ছাড়া কেউ মাদক সেবন করতে পারবে না। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। আরটিভি/এসআর
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭
পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে রান্নাঘরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী দুলাল হাওলাদারের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত শিরিন বেগম (৪২) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে। পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পাশের ফ্ল্যাট থেকে সন্দেহজনক কোপানোর শব্দ পান বাড়ির মালিক খোরশেদ আলম। ৮-১০ দিন আগে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটের দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়ার প্রায় আধা ঘণ্টা পর দরজা খোলেন দুলাল।  ভেতরে সন্দেহজনক পরিস্থিতি ও স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন বাড়ির মালিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রান্নাঘর থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দুলালকে আটক করে। মামলার বাদী ও নিহত দম্পতির ছেলে সিরাজ হাওলাদার জানান, তার মা শিরিন দীর্ঘদিন জর্ডানে গৃহকর্মীর কাজ করতেন। দুই মাস আগে শাশুড়ির মৃত্যুর খবর শুনে দেশে ফিরে স্বামীকে নিয়ে যাত্রাবাড়ীর ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন। দেশে ফেরার পর থেকেই স্বামী দুলাল তার কাছে টাকা দাবি করতেন এবং এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া ফোনে অন্য কারও সঙ্গে কথা বলা নিয়েও তাদের মধ্যে সন্দেহ ও বিরোধ ছিল। যাত্রাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুলাল স্বীকার করেছেন যে, রবিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর মাথা ধরে দেয়ালে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপর বটি দিয়ে স্ত্রীর মাথা ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে রান্নাঘরে লুকিয়ে রাখেন এবং আলামত হিসেবে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা চালান। এ ঘটনায় নিহতের ছেলে সিরাজ হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।  পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরটিভি/এসআর
পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে
রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় জানালো সরকার
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
বিক্রি করতে না পেরে শিশু বায়জিদকে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা