ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে স্বামী আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম
শাহজাহানপুর থানা। ছবি: সংগৃহীত

ঢাকায় শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ স্বপ্না খাতুনকে (২৫) গলাটিপে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল।

মৃত স্বপ্নার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে। স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়।

জানা গেছে, চলতি মাসে ঐ গুলবাগের বাসায় ভাড়া উঠেছিলেন তারা। আশপাশের ফ্লাটের লোকজনের মাধ্যমে পুলিশ জানতে পেরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং স্বামী রুবেলকে আটক করে। শনিবার রাতে ও রোববার সকালে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। পরে এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে গলা টিপে ধরলে সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এসআই বলেন, গুলবাগের ৩৩৪ নম্বর বাসার নিচতলার একটি কক্ষে স্বামী রুবেল মিয়া ও স্ত্রী স্বপ্না খাতুন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শনিবার রাত ১০টার দিকে ওই বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। ওই ঝগড়ার জের ধরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্না খাতুনের গলা চেপে ধরেন বলে অভিযোগ। এতে শ্বাসরোধ হয়ে স্বপ্নার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, এই ঘটনায় স্বামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত স্বপ্না পেশায় গৃহকর্মী ছিলেন এবং তার স্বামী মাদক সেবন করতেন। শাহজাহানপুর থানা একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
৭ কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক