ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কারাগারে ভাইরাল মিজান, জানা গেল নেপথ্যের ঘটনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
ভাইরাল মিজান। ছবি: সংগৃহীত

রাজধানীতে ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান ওরফে ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় মিজান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কাফরুল থানার এএসআই নাজমা আক্তার বলেন, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মিজানকে ১৫ দিনের সাজা দিয়েছেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালান মিজানুর রহমান মিজান। মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। তার খাবারের দোকানের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন তিনি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৬৫
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৬৫
মালিবাগে ককটেল হামলায় ১৭ বছরের কিশোর আহত
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। হামলায় তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
মালিবাগে ককটেল হামলায় ১৭ বছরের কিশোর আহত
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১০ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
পরিবারের অমতে বিয়ে, ১১ মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু 
রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পরিবারের অমতে বিয়ে, ১১ মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু 
আরও পড়ুন
মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আজহারী
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা