ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম
ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা বেগম (৬২) নামের এক বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিমা আক্তারের (২১) বিরুদ্ধে।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক লিমা আক্তার ওই বাড়ির আবু ইউসুফ ভূট্টোর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকালে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করেন পুত্রবধূ লিমা। এতে তিনি জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। এই ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করে। একইসঙ্গে আহত শাশুড়ি আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করে। আহত শাশুড়িকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রোববার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগাম্ভীর্য' ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে।
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
নাটোরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
পাবনার সুজানগরে চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
আরও পড়ুন
পিডিবি কর্মকর্তার ঘুষ লেনদেন, ভিডিও ভাইরাল
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়