ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে শিশুসন্তানের সামনে ঝুলছিল মায়ের মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম
বাড্ডা থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা বাজার গলি এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরে উপস্থিত ছিল তার পাঁচ বছরের শিশু সন্তান।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সানজিদা বেগম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সন্ন্যাসী গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি পাঁচ বছরের মেয়েকে নিয়ে মধ্য বাড্ডা বাজার গলি এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার জানান, জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মধ্য বাড্ডা বাজার গলি এলাকার একটি বাসার নিচতলা থেকে সানজিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আগেও তার একটি বিয়ে হয়েছিল। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করে ওই স্বামীর সঙ্গেই ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্বামী ধানমন্ডিতে ব্যবসা করেন বলে জানা গেছে। সোমবার রাতের যেকোনো সময় ওই নারী সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ঘরে উপস্থিত তার পাঁচ বছরের মেয়ে সামিরার সামনেই এই ঘটনা ঘটে।

এসআই আনোয়ারা আক্তার আরও জানান, ‘ওই নারীর বাবার সাথে কথা বলে জেনেছি, তার দ্বিতীয় বিয়ের বিষয়টি পরিবার জানত না। তার বর্তমান স্বামীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
আরও পড়ুন
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
বংশী নদীতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ, পরনে ছিল না কাপড়
ঢাকায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি
নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার