ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দিল্লি থেকে আসা ফ্লাইটে মিললো ১৫ লিটার বিদেশি মদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১২:২৭ এএম
শাহজালালে জব্দ করা ১৫ লিটার বিদেশি মদ। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব মদের বোতল জব্দ করে সিআইআইডির সি-শিফটের কর্মকর্তারা।

সিআইআইডি সূত্র জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

এ সময় প্রশান্ত লাল দাস নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।
একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের আরও ৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়।

দুই যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার করা বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

আরও পড়ুন

সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজের ওপর নিয়মিত নজরদারির পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ যাত্রী ও ফ্লাইটে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিল্লি ফেরত এ ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজে বিদেশি মদের সন্ধান পাওয়া যায়।

বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আনা ও চোরাচালান প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি ওরফে ‘ভাগনে রনি’কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন সিজেপির তিন নেতা, ‘ককরোচরা কখনও মরে না’ 
বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা