ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:১৩ এএম
ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (১৮ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

নারী বাস সার্ভিসের উদ্বোধন

সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত পিংক কালারের ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’

সকাল ১১টায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

সকাল ৯টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে দুই দিনব্যাপী ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

আরও পড়ুন

নারী ও তরুণের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে গোলটেবিল

সকাল ১০টায় তোপখানার সির্দান মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব: রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত হবে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুর।

ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী ‘ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। এতে বিভিন্ন খাতের নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ ও চাকরিপ্রার্থীরা অংশ নেবেন।

এফবিসিসিআই-সিআইআই যৌথ প্রেস ব্রিফিং

দুপুর সাড়ে ২টায় এফবিসিসিআই কার্যালয়ে এফবিসিসিআই ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে এফবিসিসিআই প্রশাসক মো. কে ফজলুল হক এবং সিআইআইয়ের ডিরেক্টর জেনারেল ও প্রতিনিধি দলের প্রধান চন্দ্রজিৎ ব্যানার্জি বক্তব্য দেবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
শিগগিরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তি ঢাকার অদূরে
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা