ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নেতৃত্বে নাবিল-আমিনুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম
পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র নতুন কমিটির নির্বাচিতরা। ছবি: সংগৃহীত

‎ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জওহার ইকবাল খান সহসভাপতি, দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক ও দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

এ ছাড়া দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক, দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন ও চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন এবং নির্বাচন কমিশনার হিসেবে আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক ও তুহিন হাওলাদার দায়িত্ব পালন করেন। তারা নির্বাচন পরিচালনার পাশাপাশি ফলাফল ঘোষণা করেন।

‎এর আগে, মো. সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রোববার (১১ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (১১ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার ৪০ ফুট খাল তার পুরনো রূপ ফিরে পেতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বর্জ্য জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া খালটির স্বাভাবিক রূপ ফিরিয়ে আনার লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) থেকে সেখানে পাঁচ দিনব্যাপী এক পুনরুদ্ধার কর্মসূচি শুরু হয়েছে। 
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম (৩৭) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।  এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা ছাড়াও হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
পরীক্ষা যেমন হওয়া উচিত, তেমনই হলো। কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে উত্তরপত্র জমা দেওয়া, সব আনুষ্ঠানিকতাও হলো। শুধু বাইরে গিয়ে বুঝা গেল পরীক্ষা স্থগিত। সদ্য দেওয়া পরীক্ষার প্রশ্নটি আগেই ফাঁস হয়ে গেছে। 
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
আরও পড়ুন
শিগগিরই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
আসছে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তের আলোচনায় তিন নাম