ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে’ নারীর ছবি-ভিডিও ধারণ করে রাখেন রাফিদ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
গ্রেপ্তার রাফিদ শিকদার। ছবি: সংগৃহীত

নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় রাফিদ শিকদার (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার রাফিদ শিকদারের সঙ্গে ভুক্তভোগী নারীর পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে বিভিন্ন সময় তাদের মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতো। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে রাফিদ ভুক্তভোগী নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।

তিনি বলেন, পরে ওই ছবি ও ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো এবং মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে রাফিদ টাকা দাবি করেন। টাকা না দিলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

তাপস সরকার বলেন, ভুক্তভোগী রাফিদকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও তিনি তার দাবি অব্যাহত রাখেন। পরে বাধ্য হয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ভুক্তভোগী।

র‍্যাব-১০ এর এই সহকারী পরিচালক বলেন, গত ১১ এপ্রিল রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে রাফিদ পুনরায় ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আগে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। এরপর গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাফিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব। পরে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
আরও পড়ুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন