ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে ২৫ কোটি টাকার অবৈধ সোনা জব্দ, নেপথ্যে কারা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব সোনার বারের মোট ওজন ১৩ কেজি ৯২০ গ্রাম। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

শনিবার (৫ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় বাংলাদেশ বিমানের সহকারী কারিগরি সহকারী মো. সোয়েব গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, ঢাকা জানতে পারে, দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে সোনা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই কাস্টমস হাউসের কর্মকর্তা ও প্রতিরোধ দলের সদস্যরা উড়োজাহাজে বিশেষ তল্লাশি চালানোর জন্য সেখানে যান।

উড়োজাহাজটি পরিষ্কার করার জন্য বাংলাদেশ বিমানের যান্ত্রিক ও পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল ভেতরে কাজ করছিল। তারা উড়োজাহাজ থেকে নিচে নামার সময় নিরাপত্তাকর্মী নুর ইসলামের সহযোগিতায় তাদের তল্লাশি করা হয়।

এ সময় বাংলাদেশ বিমানের সহকারী কারিগরি সহকারী মো. সোয়েব গাজীর পরনে থাকা বেল্টের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো আঠালো ফিতায় মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পান তল্লাশিকারীরা। পরে সেগুলো উদ্ধার করে কাস্টমস হাউসে নেওয়া হয়।

সেখানে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা বস্তুগুলোর তালিকা তৈরি করা হয়। এ সময় কালো আঠালো ফিতায় মোড়ানো অবস্থায় মোট ১২০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ কেজি ৯২০ গ্রাম।

কাস্টমস কর্তৃপক্ষের হিসাবে, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দিয়ে সোনার বারগুলো দেশে আনা হয়েছিল। পরে সেগুলো বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের পরিকল্পনা ছিল।

অভিযানের সময় বিমানবন্দর নিরাপত্তা বিভাগ, কাস্টমস গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় সোনা পাচারের চেষ্টা ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটক সোনার বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের কাস্টমসের মূল্যবান পণ্য সংরক্ষণাগারে রাখা হয়েছে। চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত করা পণ্য নিষ্পত্তির স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে এসব সোনার বার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং কীভাবে সোনার বারগুলো উড়োজাহাজে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
আরও পড়ুন
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক ৩৪২ জনের বিশাল নিয়োগ
সাড়ে ১৬ বছরেই বিমান বাহিনীতে নিয়োগ, সময় আছে মাত্র ১ দিন