ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর আগে মুক্তাকে নির্যাতনের ভিডিও, স্বামীর ফোনে পাওয়া গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

ঢাকার খিলক্ষেতে মুক্তা ইসলাম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সোহেল শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সোহেলের জব্দ করা মোবাইল ফোনে মুক্তাকে নির্যাতনের একটি ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তার ছোট ভাই তানভীর খিলক্ষেত থানায় মামলা করেছেন। মামলায় সোহেলকে প্রধান আসামি করে আরও তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সোহেলের মোবাইল ফোনেই নির্যাতনের ওই ভিডিও পাওয়া গেছে।’

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মিনিটের ভিডিওতে মুক্তাকে বারবার মারধর করতে দেখা যায় সোহেলকে। পাশের কক্ষে তাদের দুই সন্তানের কান্নার শব্দও শোনা যায়।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সোহেল মুক্তার ভাই তারেক রহমানের কাছে ভিডিওটি পাঠান। একই সঙ্গে একটি বার্তায় তারেককে তার বোনকে নিয়ে যেতে বলেন তিনি।

এর দুই দিন পর, ৩ সেপ্টেম্বর খিলক্ষেতের ৫ নম্বর সড়কের বাসায় গিয়ে মুক্তার স্বজনরা তার মরদেহ দেখতে পান।

তদন্ত কর্মকর্তা রাজীব ভৌমিক বলেন, প্রাথমিক তদন্তে মুক্তার মৃত্যুকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জিজ্ঞাসাবাদে সোহেল মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন। কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে তিনি মুক্তাকে মারধর করেছিলেন বলেও দাবি করেন। তবে তার এ দাবি এখনো যাচাই করা হয়নি বলে জানান তদন্ত কর্মকর্তা।

প্রায় সাড়ে সাত বছর আগে মুক্তা ও সোহেলের বিয়ে হয়। দুজনেরই বাড়ি বরিশালে। প্রায় ১৫ বছর আগে মুক্তার বাবা মারা যান। তার মা ও দুই ভাই বর্তমানে মুন্সিগঞ্জে বসবাস করেন।

মুক্তার স্বজনরা জানান, প্রথমে সোহেলের একটি মুদি দোকান ছিল। পরে এমব্রয়ডারি ব্যবসা করতে গিয়ে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এরপর পান-সুপারির ব্যবসা শুরু করেন।

মুক্তার বড় ভাই তারেক একটি আইসক্রিম প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি জানান, প্রায় এক মাস আগে মুক্তা ও সোহেল মুন্সিগঞ্জের বাড়িতে যান। মুক্তা সেখানে ১৭ দিন অবস্থান করলেও সোহেল ছিলেন মাত্র তিন দিন।

তারেকের ভাষ্য অনুযায়ী, ওই সময় সোহেল ব্যবসার জন্য তার কাছে ৩ লাখ টাকা চেয়েছিলেন। তিনি টাকা দিতে রাজি হলেও সোহেল বরিশালে গিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন। তারেক তাকে বরিশালের পরিবর্তে ঢাকায় ব্যবসা করার পরামর্শ দেন।

তারেকের অভিযোগ, ‘এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহেল আমার বোনকে হত্যা করে থাকতে পারে।’

তবে মুক্তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি