ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ঢাকার জায়গায় জায়গায় আগুন ও বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় একের পর এক আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর)।

এদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ৫টি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া, ককটেল বিস্ফোরণের খবর মিলেছে একাধিক এলাকায়।

এর মধ্যে সন্ধ্যা ৭টার পর প্রায় একই সময়ে দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর-১১, মিরপুর-১ নম্বর এলাকায়। এরপর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ঠিক বিপরীতে আরেকটি অগ্নিকাণ্ড ঘটেছে ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামের একটি স্টাফ বাসে।

এছাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটে রাত সাড়ে ৯টার দিকে।

এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একই স্থানে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সন্ধ্যার পর। জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় রিকশাচালক মো. বিল্লাল আহত হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টার দিকে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর অংশ হিসেবে রাজধানীজুড়ে অন্তত দুইশ’র বেশি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশের টহলও। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ স্থানেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
এবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটেছে।
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
রাজধানীর মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।   শনিবার  (১৯ সেপ্টেম্বর) রাতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সূত্র থেকে জানা যায়, আজ রাত আনুমানিক ৭:৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ঠিক বিপরীতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগা বাসটি 'আলিফ এন্টারপ্রাইজ' নামের একটি স্টাফ বাস ছিল। বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর হাসানুল জানিয়েছেন যে, বাসটি রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল এবং তখনই হঠাৎ এটিতে আগুন ধরে যায়। উল্লেখ্য, এর ঠিক কিছু সময় আগেই মিরপুরেও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আরটিভি/ এসকেডি
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
আরও পড়ুন
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন