ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশসহ ৮ দেশ, গবেষকদের সতর্কবার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
গত ২৬ আগস্ট হিমবাহ ধসে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে নেপাল ও চীনের তিব্বত। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ আটটি দেশের সামনে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন গবেষকরা। বাংলাদেশ ছাড়াও তাদের তালিকায় উঠে এসেছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমারের নাম।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। প্রতিবেদনে বেশ কয়েকটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে।

গত ২৬ আগস্ট হিমবাহ ধসে নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ বিপর্যয়ের পর এই সতর্কবার্তা দেওয়া হলো। আন্তর্জাতিক সমন্বিত পর্বত উন্নয়ন কেন্দ্রের (আইসিআইএমওডি) তথ্য অনুযায়ী, হিমবাহ ধস ঘটলে শুধু পাহাড়ি দেশগুলো নয়, পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে মিয়ানমার পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত উজান ও ভাটি অঞ্চলে এর প্রভাব পড়ে।

গত বৃহস্পতিবার প্রকাশিত আন্তর্জাতিক জলবায়ু গবেষণা নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউডব্লিউএ) প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে যুক্তরাজ্যের পরিবেশবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সিস্টেমিক প্রকাশিত প্রতিবেদন ও আইসিআইএমওডির ২০২৩ সালের প্রতিবেদনের ভিত্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গবেষকরা জানান, হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে হিমবাহ গলে যাচ্ছে। পারমাফ্রস্ট বা দীর্ঘদিন ধরে জমাট থাকা মাটিও নরম হয়ে গেছে। এ অবস্থায় ভূমিধস, হঠাৎ হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে যাওয়া এবং হিমালয় থেকে সৃষ্ট নদীগুলোর পানি বেড়ে গিয়ে পুরো জনপদ ভাসিয়ে নেয়ার মতো ঝুঁকি বাড়ছে। এর ফলে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা ঘিরে থাকা দেশগুলোতে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য একের পর এক দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে।

সিস্টেমিকের প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের প্রায় ৪০ হাজার হিমবাহের মধ্যে মাত্র ২১টি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই অঞ্চল থেকেই এশিয়ার ১০টি প্রধান নদী ব্যবস্থার উৎপত্তি হয়েছে। নদীগুলো হলো—আমু দরিয়া, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতী, সালউইন, মেকং, ইয়াংসি, হলুদ নদী ও তারিম।

এসব নদী অববাহিকা ভাটি অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষকে সুপেয় পানি সরবরাহের পাশাপাশি জীবিকা নির্বাহ ও অর্থনীতি চালু রাখতে বড় অবদান রাখছে। এর মধ্যে গঙ্গা ও ব্রহ্মপুত্র এই দুই নদী ব্যবস্থা হিন্দুকুশ-হিমালয় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের মধ্য দিয়ে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নামে পরিচিতি পেয়েছে। অন্যদিকে, তিব্বতে উৎপন্ন ব্রহ্মপুত্র নদ চীন ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে এর প্রধান ধারা যমুনা নামে পরিচিত।

গবেষকরা উদ্বিগ্ন, কারণ জলবায়ুর সঙ্গে হিমালয়ের দ্রুত পরিবর্তনের ফলে বাংলাদেশসহ ভাটি অঞ্চলের প্রায় দুইশ কোটি মানুষ বড় ধরনের চাপের মুখে রয়েছে।

সিস্টেমিকের প্রতিবেদনে বলা হয়, শুধু ভারত অংশেই প্রায় দুইশটি হিমবাহ হ্রদ যেকোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ৫৬টি অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে। সিস্টেমিকের সিনিয়র ডিরেক্টর ও প্রতিবেদনের প্রধান লেখক অরুশি চোপড়া বলেন, ‘প্রশ্ন এখন এটা নয় যে, এমন ঘটনা আরও ঘটবে কি না? বরং কখন ঘটবে সেটাই দেখার বিষয়।’

বিশেষজ্ঞরা বলছেন, পর্বত ও নদীগুলোর ওপর নজরদারি বাড়াতে হবে, দেশগুলোকে তথ্য বিনিময় করতে হবে, আগাম সতর্কবার্তার ব্যবস্থা করতে হবে এবং মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার পর্যাপ্ত ব্যবস্থাও থাকবে হবে। কেবলমাত্র এসব পদক্ষেপ নিলেই বন্যা-ভূমিধসের মতো ঘটনায় প্রাণহানি কিছুটা কমানো সম্ভব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন মৃত্যুদণ্ডে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কারাগারে ফিরেছেন।
হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন মৃত্যুদণ্ডে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা
ভারতের রাজধানী দিল্লিতে সাধারণ নাগরিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর চলমান পুলিশি দমন-পীড়ন ও গণআটকের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজের বার্তা, ‘খেলা শুরু হয়ে গেছে’
দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত এর বিক্ষোভকারীদের ওপর পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সরকারকে উদ্দেশ্য করে রাজ লিখেছেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’  সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’ এমনকি রসাত্মক ভঙ্গিতে তার অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপ ধার করে বলেন— ‘চিটিং করতা হ্যায় তু’ (তুমি প্রতারণা করছ)। দিল্লির যন্তর মন্তরের এই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজ ছাড়াও পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব মোদি সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জানা গেছে, ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সকালে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে। আরটিভি/এসআর
মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজের বার্তা, ‘খেলা শুরু হয়ে গেছে’
দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।  শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে। একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। কোনো ধরনের উসকানি ছাড়াই সংগঠনটির শীর্ষ নেতাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলোও।  কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। বিক্ষোভ কর্মসূচি বানচাল করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার নিবন্ধনের ফরম ৬-সংক্রান্ত পরিবর্তনের সময় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। সিজেপির দাবি, শনিবারের বিক্ষোভের আগে ভারতের রাজধানীসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দলের অভিযোগ, শীর্ষ নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকদেরও আটক করছে পুলিশ। বিক্ষোভ ঘিরে দেশটিতে শত শত ট্রেনের চলাচল বাতিল এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেরিতে আবেদন জমা দেওয়া এবং আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। বিক্ষোভের মাত্র তিন দিন আগে, গত ৭ অক্টোবর অনুমতির আবেদন জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এ ধরনের আবেদন অন্তত ১০ দিন আগে জমা দিতে হয়। আরটিভি/এসআর
দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার
আরও পড়ুন
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে বাকৃবিতে বিনামূল্যে ৩৫০০ ডিম বিতরণ