ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন। ছবি: সংগৃহীত

দুইদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। হঠাৎ এমন ভীতিজনক কর্মকাণ্ডের জন্য কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মোল্লা মো. শাহীন জানান, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যে।

উল্লেখ্য, গত দুইদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন লাগার ঘটনা ঘটছে। এই সব ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে বলে জানিয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ঢাকাজুড়ে দুইশ’র বেশি স্থানে বসানো হয় চেকপোস্ট। সেইসঙ্গে বাড়ানো হয় পুলিশের টহলও।

এরপরও শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ঘটতে থাকে একের পর এক নাশকতামূলক ঘটনা। এদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরসহ অন্তত ৫টি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন লাগার খবর পাওয়া যায়। এছাড়া, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে একাধিক এলাকায়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে হাইকোর্টের পর এবার শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
হাইকোর্টের পর এবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে এই দুই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
খিলক্ষেতে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন
রাজধানীর খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন। নাঈমের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোডের ভাড়া বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় নাঈম। এর আগে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে তার ঝগড়া হয়। এ ঘটনায় মা তাকে বকাঝকা করলে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় সে। পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের এলাকা, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও নাঈমের সন্ধান পাননি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। নাঈমের চাচা গোলাম হুসাইন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর নাঈমকে তার মা বকাঝকা করেন। এরপর সে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে থানায় জিডি করা হয়েছে।’ পরিবারের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কাছেও যোগাযোগ করা হয়েছে। এদিকে পরিবারের করা আবেদনের তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে। ওই সময় ফোনে শিশুটির কান্নার শব্দও শোনা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তি ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা বলে। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ অবস্থানের কথা জানিয়ে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, ‘থানায় জিডি হয়েছে। শিশুটিকে খুঁজে বের করতে আমরা কাজ করছি।’ নাঈমের বাবা মো. বাবুল ইসলাম ও মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকায় বসবাস করছেন। আরটিভি/এসআর
খিলক্ষেতে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন
রাজধানীতে সাতসকালে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে তুমুল বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছু সময় পরপর বজ্রপাত হয়। এরপর সকাল সোয়া ৭টা থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, আজ রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।  রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আরটিভি/এসআর
রাজধানীতে সাতসকালে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি
আরও পড়ুন
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ