ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে যাওয়া প্রাইভেটকারের চাপায় মেহেদী হাসান (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারার ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির কিশোর 'চালক'কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি ওই কিশোর চালাচ্ছিলেন না।

গুলশান থানা পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়ির সামনের ফুটপাতে বসে ছিলেন মেহেদী হাসান। এ সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেদী নীলফামারীর ডোমার থানার সোনারায় এলাকার মো. আব্বাসের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাদের অভিযোগ, কিশোরটি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। তবে গুলশান থানা পুলিশ বলছে, গাড়িটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তার। আটক কিশোর ওই কর্মকর্তার ছেলে এবং দুর্ঘটনার সময় গাড়িতে থাকলেও তিনি চালকের আসনে ছিলেন না।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির গাড়িটি হঠাৎ ফুটপাতে উঠে যায়। সেখানে বসে থাকা এক যুবক গাড়িটির নিচে চাপা পড়েন। পরে গাড়িটি একটি ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা খায়। গাড়ি থেকে এক কিশোরসহ দুজনকে বেরিয়ে আসতে দেখা যায়।

এদিকে রাজধানীর বনানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দুলালী বেগম (৫০)। রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কড়াইল বস্তির টিঅ্যান্ডটি মাঠসংলগ্ন এলাকায় ময়লার স্তূপ থেকে ভাঙারি জিনিসপত্র কুড়াচ্ছিলেন দুলালী। এ সময় সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় তিনি গাড়ির শব্দ বা হর্ন শুনতে পাননি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুলালী কড়াইল বস্তিতে থাকতেন। তার ছেলে মো. শামীম। তাদের গ্রামের বাড়ি শেরপুরে। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় লাবিব পরিবহনের বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী হাসান ইমাম সোহেল (৪৫)।

বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল তার এক সহকর্মীর মোটরসাইকেলে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন। পথে লাবিব পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। সোহেল বাসটির সামনে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। আহত মোটরসাইকেল চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার