ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন প্রার্থীরা। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ের কাছে অবস্থান নিয়ে তারা দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে দেশের বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নির্ধারিত দিনে নিয়োগপত্র না পাওয়ায় তাদের মধ্যে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্ত নির্বাচনপ্রাপ্ত প্রার্থীর মধ্যে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে প্রায় দেড় হাজার প্রার্থীর নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। সুস্পষ্ট কারণ দর্শানো ছাড়া প্রার্থী বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি জানান তারা।

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় এবং গত ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি
রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি
রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার
গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার দুই ট্রাক মালামাল
রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় একদল লোক। হ্যামার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সীমানাপ্রাচীর টপকে তারা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখার অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর একের পর এক ভবন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়। প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে ক্ষতি হয় প্রায় ৪ লাখ টাকা। এ ছাড়া ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর, আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। এ অংশে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে। প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে আরও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরির পাকা ভবনের দরজা-জানালা ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করা হয়। ভাঙচুরের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র থেকে দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি, বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলার তদন্তে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আরটিভি/এসকে
গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার দুই ট্রাক মালামাল
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বার্তা
প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ফেসবুকে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সুখবর
পিরোজপুরের ২০৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ