ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ৩৫ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি দল।

গ্রেপ্তাররা হলেন মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। পরে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা করার উদ্দেশ্যে তারা নিজেদের কাছে রাখতেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই লাখ টাকায় বেঁচে যেতে পারে লামিয়ার জীবন 
ডাক্তার জানালেন, সামনে উপায় দুটি— হয় অপারেশন, নয় মৃত্যু। আর অপারেশন করতে লাগবে দুই লাখ টাকা। বর্তমান যুগে টাকার অংকটা কম শোনালেও লামিয়ার বেকার হয়ে পড়া বাবার জন্য এই অর্থ জোগাড় সুউচ্চ পর্বত জয় করার সমান।
দুই লাখ টাকায় বেঁচে যেতে পারে লামিয়ার জীবন 
‘বাসায় থাকিস, টাকা দিবি না?’ বলেই কোপানো শুরু
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫-২০ জনের একটি দল ওই বাড়িটিতে হামলা চালায়। বাড়ির মালিকের অভিযোগ, শ্যামলী হাউজিংয়ের তার আটতলা বাড়িটি দখল করার চেষ্টা চলছে।
‘বাসায় থাকিস, টাকা দিবি না?’ বলেই কোপানো শুরু
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার, সংস্কার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খালগুলোর দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
আরও পড়ুন
ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
ঢাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু
রাজধানীতে বহুতল ভবনে আগুন
মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় ৪ জন গ্রেপ্তার