ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা। ছবি: সংগৃহীত

গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়।

সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও ২টি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।

বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে। তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরটিভি নিউজ/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি 
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুলিবিদ্ধ বাবু বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন- অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতার প্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)। শরীফকে হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, দুপুর দেড়টার দিকে টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৩-৪ জন ওই গ্যারেজে গিয়ে হামলা চালান। এসময় শরীফকে ছুরিকাঘাত ও বাবুকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লেগেছে।  শরীফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর এলাকার বেলাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকাতেই থাকতেন। বাবুর খালাতো ভাই মনির হোসেন জানান, গুলিবিদ্ধ বাবু কাতার প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। আজ ওই রিকশার গ্যারেজে গিয়ে তিনি হামলার শিকার হন। বাবু বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আরটিভি/এমএ
রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি 
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তা রয়েছেন।
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
আরও পড়ুন
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক স্ট্যাটাস