
সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনশৃঙ্খলা পরিপন্থী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্তের ধারাবাহিতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করে।
সূত্র জানিয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আরটিভি/এমএম


