ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের সেই ঘণ্টা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সম্প্রতি সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চক্রের মূল হোতা ও কথিত ক্রেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ঘণ্টাটি চুরির পর লালমাটিয়ার একটি ময়লার স্তূপে ফেলে রাখা হয়েছিল। পরে সেখান থেকে ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুরি চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত আলমগীর হোসেন (৪৫) এবং চুরি হওয়া ঘণ্টার ক্রেতা হিসেবে অভিযুক্ত রিফাতুল ইসলাম অন্তর (২৫)। এর আগে এ ঘটনায় রহিম বাদশাহ (৪১) ও সোহাগ (২৯) নামের আরও দুজনকে আটক করা হয়। এদের মধ্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

মেজর মুবীন রহমান জানান, ১ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটসংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি প্রায় সাড়ে তিন লাখ টাকার ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

ঘটনার পরপরই চুরি হওয়া ঘণ্টা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এর ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর মোহাম্মদপুর এলাকা থেকে রহিম বাদশাহকে এবং গাজীপুর থেকে সোহাগকে আটক করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও রিফাতুল ইসলাম অন্তরকে আটক করা হয়। এ নিয়ে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সংস্থাটি।

এসআরবি-২-এর উপপরিচালক আরও জানান, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল থেকে চলবে ১৯ জেলার বাস
ঢাকার যানজট নিরসনে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল থেকে চলবে ১৯ জেলার বাস
মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম
ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে এসআরবির বোম্ব ডিসপোজাল টিম।
মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
রোববার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি ব্যাগে লুকিয়ে রাখা এই মরদেহ উদ্ধার করা হয়। 
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
ওসমানী উদ্যান খুলে দেওয়া হবে ১৯ অক্টোবর : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে সুধী সমাবেশ শেষ হবার পর আগামী ১৯ অক্টোবর সর্বসাধারণের চলাচলের জন্য ওসমানী উদ্যান উন্মুক্ত করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছর পর এই উদ্যান সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক উদ্যানটি আধুনিকায়ন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সেখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন’ ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শুরুর আগে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর পর জনগণের জন্য উন্মুক্ত হচ্ছে পার্কটি। এখন সেখানে পরিবারের সদস্যদের নিয়ে হাঁটার জন্য সুন্দর পরিবেশ থাকবে। নতুনভাবে সাজানো এই উদ্যানে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার সুনির্দিষ্ট স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রয়েছে। এছাড়া সচিবালয়সংলগ্ন এই গুরুত্বপূর্ণ স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাই শহীদ ও জুলাই বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব ও শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করার সুযোগ করে দেবে। রাজধানীর বিভিন্ন ফুটপাত থেকে হকার উচ্ছেদ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মূলত হকারদের উচ্ছেদ নয়, সিটি করপোরেশনের নাগরিকদের জন্য ফুটপাত চলাচলের উপযোগী করতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশনের বাসিন্দাদের নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের জন্য এই কার্যক্রম চলছে। যতদিন পর্যন্ত ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হবে, ততদিন অভিযান চলবে। এমনকি নতুন করে যেনো হকার না বসে, সেদিকেও লক্ষ্য রাখা হবে। প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আরটিভি/এসকে
ওসমানী উদ্যান খুলে দেওয়া হবে ১৯ অক্টোবর : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
সোমবার (১২ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য