ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
ফ্ল্যাটে এক তরুণীকে ডেকে নেওয়া হচ্ছে। ছবি: এআই দিয়ে তৈরি

রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানিয়েছে, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী এক তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে দুই তরুণ তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রনি শেখ (২৯) ও মো. রাসেল ওরফে নাগ রাসেলকে যথাক্রমে এক ও দুই নম্বর আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

এসআরবি আরও জানায়, মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার (১১ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি নাগ রাসেলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-২। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একইসঙ্গে মামলার পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল থেকে চলবে ১৯ জেলার বাস
ঢাকার যানজট নিরসনে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল থেকে চলবে ১৯ জেলার বাস
মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম
ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে এসআরবির বোম্ব ডিসপোজাল টিম।
মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম
আরও পড়ুন
ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এবার দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত
শাকক্ষেত দেখতে যাওয়া স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে পাসুন দেখান নুরনবী, অতঃপর...