ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পঞ্চম দিনেও রাজপথে পোশাক শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে ঢাকার উত্তরায় টানা পঞ্চম দিনের মতো রাজপথে নামার চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা। যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় এ সংঘর্ষ হয়।

জানা যায়, সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কয়েকটি স্থানে জড়ো হতে শুরু করেন। পরে তারা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে সমবেত হন। পুলিশ একপর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য।

যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (ক্রাইম প্রিভেনশন) মো. মহিদুল ইসলাম বলেন, পুলিশ একপর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজিমপুর সরকারি কোয়ার্টারে গিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দিলেন আল্টিমেটাম
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনকালে এই আল্টিমেটাম দেন প্রধানমন্ত্রী।
আজিমপুর সরকারি কোয়ার্টারে গিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দিলেন আল্টিমেটাম
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে কালা জামালসহ গ্রেপ্তার ১৪ 
শুক্রবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে কালা জামালসহ গ্রেপ্তার ১৪ 
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮১
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮১
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
ঢাকার রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শনিবার (১৭ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
টেক্সাসে প্রতিবেশীকে হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা ৭ বছরেই মুক্ত
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু