
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়।
রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯, লালবাগ বিভাগে ৫২, ওয়ারী বিভাগে ৫৭, মতিঝিল বিভাগে ৬২, তেজগাঁও বিভাগে ৯২, মিরপুর বিভাগে ১২৩, গুলশান বিভাগে ৪০ ও উত্তরা বিভাগের ২৫ জন রয়েছেন।
অভিযানে ১৫টি মোবাইলফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ ও নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম


