ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম

তীব্র আর্থিক সংকট ও ঋণের বোঝায় অনাগত সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছিলেন ২৪ বছর বয়সী মোসা. আঁখি। গণমাধ্যমে তার অসহায়ত্বের খবর প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্থিক সহায়তার পাশাপাশি আঁখির সন্তান প্রসবের ব্যয় বহন ও পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছে।

চরম অভাব-অনটন, ঋণের চাপ ও স্বামীর অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছিলেন তৃতীয়বারের মতো মা হতে যাওয়া আঁখি। অনাগত সন্তানকে ঘিরে আনন্দের বদলে ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটছিল তার। একপর্যায়ে বাধ্য হয়ে ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে প্ল্যাকার্ড হাতে সাহায্যের আবেদন জানান তিনি।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি গর্ভের সন্তানটি দান করতে চাই, ভালো একটি পরিবারে। আমি অসহায়, আমাকে সাহায্য করুন।’

আঁখির এই অসহায়ত্বের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে পরিবারটির খোঁজখবর নেওয়ার জন্য অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত আঁখি ও তার পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আঁখির স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় স্বাভাবিকভাবে সংসারের ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। স্বামীর চিকিৎসা ও পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে ক্রমেই বেড়েছে ঋণের বোঝা। আর্থিক সংকট থেকে মুক্তির পথ খুঁজতে গিয়ে অনাগত সন্তানকে অন্য পরিবারের কাছে তুলে দেওয়ার কথা ভাবতে বাধ্য হন আঁখি।

পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

চরম আর্থিক সংকটে পড়ে অনাগত সন্তানকে নিয়ে এমন কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হওয়া আঁখির পাশে দাঁড়ানোর এই উদ্যোগ পরিবারটির অনিশ্চয়তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুস্থ খান সাইফুল, বাড়ি ফেরার আগে আবারও খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার আগে মঙ্গলবার (২০ অক্টোবর) তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিরা।
সুস্থ খান সাইফুল, বাড়ি ফেরার আগে আবারও খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (২১ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের নগরী ঢাকা। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। প্রতিদিনের মতো রাস্তায় নেই সারি সারি গণপরিবহন। নেই কর্মজীবী মানুষের চিরচেনা ব্যস্ততাও। চিরচেনা রাজধানী এখন অনেকটাই শান্ত ও ভিন্ন আমেজে রূপ নিয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট, হাতিরঝিল এলাকা, রামপুরা, বাড্ডা, বনানী, কুড়িল বিশ্বরোড়, খিলক্ষেতসহ বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। ধানমন্ডির বাসিন্দা সাইফুল আলম ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে দুপুরের খাবার খেতে বের হন। তিনি জানান, ছুটির কারণে ঢাকা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ঢাকায় পরিবারের সঙ্গে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। দুপুরে একটি ভালো রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সেরে কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরে বাসায় ফিরব। কারণ, স্বাভাবিক সময়ে এমন ফাঁকা ঢাকা পাওয়া যায় না। মুকুল নামের এক পথচারী জানান, স্বাভাবিক সময়ে ধানমন্ডি-২৭ থেকে মিরপুর-১০ যেতে প্রায় এক ঘণ্টা লাগে। বাসে যাত্রীদের ঠাসাঠাসি থাকে, আসন পাওয়াও কষ্টকর হয়। তবে আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাসে উঠে বসতে পারলে ২০ মিনিটের মধ্যে মিরপুর-১০ পৌঁছে যাওয়া যাব। আবার আসন পেতেও কষ্ট হবে না। ফুটপাত দিয়ে হাঁটতেও বেগ পেতে হচ্ছে না। অন্য দিনগুলোতে প্রতিযোগিতা করে ফুটপাতে হাঁটতে হতো। কয়েকজন বাসচালকের সঙ্গে কথা হলে তারা জানান, ছুটির কারণে যাত্রীদের তেমন ভিড় নেই। স্বাভাবিক সময়ে যেখানে যাত্রীরা বাসে ঠেলাঠেলি করে উঠতেন, আজ তেমন পরিস্থিতি নেই। আসনের জন্য কাউকে অপেক্ষা করতে হচ্ছে না। বরং অনেক আসন ফাঁকাই থাকছে। বিজয়নগর এলাকার বাসিন্দা আজাদ ইকবাল জানান, এমন পরিস্থিতিতে কয়েক দিন ঢাকায় নির্বিঘ্নে চলাচল করা যাবে। ছুটি শেষ হলে আবারও চিরচেনা রূপে ফিরবে এই শহর। তবু সাময়িক এই স্বস্তি উপভোগ করছেন বলেও জানান তিনি। আরটিভি/টিআর
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
ডিজে পার্টি থেকে উপার্জিত অর্থের ৭০% পেতেন জহির  / অভিযান থামাতে তদবির করেন সেই অতিরিক্ত ডিআইজি
ঢাকার পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযান থামাতে তদবির করেন সেই অতিরিক্ত ডিআইজি
শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।  এদিন দুপুর ২টার দিকে স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আগুন লাগার খবর অস্বীকার করেছেন। তার দাবি, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ, বিষয়টি আরটিভি স্বাধীনভাবে নিশ্চিত করেনি । আরটিভি/টিআর
শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন