ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মঈন খানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি ড. মঈন খানকে হাসপাতালে দেখতে যান।এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য নেন।

একই সময়ে মন্ত্রীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মন্ত্রীর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ কয়েকজন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীতের সবজিতে ভরা বাজার, ক্রেতাকে ভোগাচ্ছে চড়া দাম
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শীতের সবজিতে ভরা বাজার, ক্রেতাকে ভোগাচ্ছে চড়া দাম
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন। অভিযানকালে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আরটিভি/টিআর
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসের খবর কী
জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার বায়ুমান স্কোর ৩৪২।
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসের খবর কী
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
আরও পড়ুন
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আব্দুল মঈন খান
‘দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার’
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর