ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এ পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়েই বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ৮টা সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২৯। এ স্কোর অনুযায়ী, শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল ১২তম।

তালিকার শীর্ষে থাকা সৌদি আরবের রিয়াদের বাতাসে দূষণ আবারও ভয়াবহ হয়ে উঠছে। শহরটির বায়ুমানের স্কোর ২১৭, যা রিয়াদবাসীর জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

এদিকে, বায়ুমান অস্বাস্থ্যকর তালিকায় এমন পাঁচটি দেশ রয়েছে। এগুলো হলো- পাকিস্তানের লাহোর, ভারতের মুম্বাই, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের সাংহাই ও ইরাকের বাগদাদ।

অন্যদিকে, বাংলাদেশ ছাড়াও আরও ১১ দেশের বায়ুমান সংবেদশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এগুলো হলো- কাজাখস্তানের আলমাতি, পাকিস্তানের করাচি, উজবেকিস্তানের তাসকান্ত, কঙ্গোর কিনসাসা, চীনের গুয়াংজু ও হাংজু, ভিয়েতনামের হেনোয় ও হো চি মিন সিটি, নেদারল্যান্ডসের রোটারদাম, কাতারের দোহা এবং কুয়েতের কুয়েত সিটি।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে থাকে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মানকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।

বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকার মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যদিও এতে কেউ আহত হননি। এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ‎ ‎তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। আরটিভি/টিআর
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ঢাকার ধামরাইয়ে গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার পর এবার উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উত্তরখানের কাঁচকুড়া বেপারী পাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।  জানা গেছে, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম এরশাদ। তিনি বলেন, রাতে বাসটি রাস্তার ওপর পার্কিং করা ছিল। বাসে কোনো লোক ছিল না। শেষ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে এখনো জানা যায়নি। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেব। আরটিভি/এসআর
উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন পাপিয়া। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১১৫৫ টাকা, ৮ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
আরও পড়ুন
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন