ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার, যা জানা দরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং গণপরিবহণ ব্যবস্থাকে যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে রোববার (১ নভেম্বর) ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এই আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এতে বিভিন্ন কোম্পানির মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা কমবে, বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে বিশৃঙ্খলা চলে আসছে, তা দূর করতেই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বর্তমানে ঢাকায় ৯৮টি সচল বাস রুট রয়েছে। এসব রুটকে পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা এবং যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করেই এ পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমরা চাই, রাজধানীর গণপরিবহণ ব্যবস্থা একটি পরিকল্পিত, নিরাপদ ও যাত্রীবান্ধব কাঠামোর মধ্যে পরিচালিত হোক।

নতুন ছয়টি বাসরুট

১. গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ডাকেশ্বরী মন্দির ভায়া আব্দুল্লাহপুর।

২. মিরপুর চিড়িয়াখানা থেকে চুনকুটিয়া ভায়া সাইন্সল্যাব।

৩. মোহাম্মদপুরের বসিলার ঘাটার চর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ভায়া শাহবাগ মৎস্য ভবন।

৪. মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড কাঁচপুর ব্রিজ পর্যন্ত ভায়া সাইন্সল্যাব জিগাতলা।

৫. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত ভায়া মিরপুর ১০।

৬. টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ভায়া আব্দুল্লাহপুর।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়িতে ডিজে পার্টি, কঠিন শাস্তি পেলেন সেই অতিরিক্ত ডিআইজি জহির
রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি করার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহির। ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং ৮৪ জনকে আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ওই ঘটনার ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। বরখাস্তকালীন তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর ভোররাতে রাজধানীর খিলক্ষেতের পুলিশ হাউসিং আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযান শেষে ডিবি জানায়, বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। সেখান থেকে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। পুলিশের ওই কর্মকর্তা বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন বলে জানা যায়। ঘটনার পরদিন ২০ অক্টোবর পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার এ কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। আরটিভি/এসআর
বাড়িতে ডিজে পার্টি, কঠিন শাস্তি পেলেন সেই অতিরিক্ত ডিআইজি জহির
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণীর পরিচয় নিয়ে যা বলছে পুলিশ
বাসা থেকে বের হওয়ার পর থেকে লাশ উদ্ধারের আগ পর্যন্ত তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন, কী করেছিলেন— সব জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা।
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণীর পরিচয় নিয়ে যা বলছে পুলিশ
জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ পেলেন জিপিএ-৫
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) জিপিএ-৫ পেয়েছেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাত্র ১৭ বছর বয়সে গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ।
জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ পেলেন জিপিএ-৫
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার বারে দেড় ঘণ্টা ছিলেন তাহসিফ, সঙ্গে ছিল দীপ ও এক তরুণী
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। টঙ্গীর মাজার বস্তিতে যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি।  এ সময় তার সাথে ছিলেন এক তরুণী ও জুনিয়র ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা ওই তরুণীকে তাহসিফের বান্ধবী বলে উল্লেখ করেছেন। মোটরসাইকেল পার্ক করে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে চলে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান তাহসিফ ও তার বান্ধবী। তারা একটি মোটরসাইকেলে এসেছিলেন। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তার বান্ধবী লিফটে উঠছেন। এ সময় তারা দীপের জন্য অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসাথে বারের লিফটে ওঠেন। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর আবার মোটরসাইকেলে করে বেরিয়ে যান। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরে তাহসিফ সাউরির বান্ধবীকে তার বাসায় নামিয়ে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে ওই রাতের চলাচল ও বিভিন্ন স্থানে তার অবস্থানের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। এ বিষয়ে কোনো মন্তব‍্য করেননি তদন্তসংশ্লিষ্টরা। এদিকে শনিবার তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত। এর আগে, এদিন বেলা সোয়া ২ টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিল আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করে যে নিহত সাউরি তার সিনিয়র বড় ভাই ছিলেন। আরটিভি/এসআর
মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার বারে দেড় ঘণ্টা ছিলেন তাহসিফ, সঙ্গে ছিল দীপ ও এক তরুণী
আরও পড়ুন
৫০ লাখ চেয়ে হুমকি, ‘শরীর বোলতার বাসা বানিয়ে খেলা শুরু হবে’
ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশবাসীর জন্য হঠাৎ সতর্কবার্তা বিমান বাংলাদেশের
লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী