ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: আরটিভি গ্রাফিকস

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কখনও স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেছেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে আজকে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। যার একটি প্রমাণ হলো, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। অথচ এখন তিনি গরম গরম বক্তব্য দিচ্ছেন।’

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুংকার ছাড়ার একটাই কারণ। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়-তোমরা যদি আমাদের নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া বন্ধ করে দাও, পেছন থেকে সহযোগিতা না করো, তাহলে কিন্তু খবর আছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘তাদের নাকি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে! নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিজ্ঞতা হলো, ছাত্ররাজনীতি করার সময় ল্যাপটপ চুরি করা আর জাতীয় রাজনীতি করার সময় ছাগল চুরি করা। এই অভিজ্ঞতা নিয়েই তিনি নাকি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও হবেন।’

রাশেদ খাঁন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে এ দেশে ছাগল চুরি ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
‘জানুয়ারির বেতনের সঙ্গে কমবেশি যাই হোক না কেন, সেটা যেন শ্রমিকরা হাতে পায়’
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
‘জানুয়ারির বেতনের সঙ্গে কমবেশি যাই হোক না কেন, সেটা যেন শ্রমিকরা হাতে পায়’
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক
সোমবার (২ নভেম্বর) উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্তের কথা জানান ডিএনসিসি প্রশাসক।
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ১৩ হাজার আসামি, প্রক্রিয়াধীন আরও ৬ মামলা
সোমবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ১৩ হাজার আসামি, প্রক্রিয়াধীন আরও ৬ মামলা
মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ-আগুনে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুদিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত হিসেবে সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ-আগুনে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার
আরও পড়ুন
‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’
সংবাদপত্র ছেঁড়ার যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না: রাশেদ খাঁন