ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন, তিনি ক্যানসার আক্রান্ত, এ জন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। শেষমেশ কী তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন।

‘সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!’

তিনি আরও বলেন, ‘এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।’

এসকেডি/ আরটিভি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, পৌঁছে গেছেন চতুর্থ স্টেজে। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। 
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
আরও পড়ুন
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নেই, প্রশ্ন রাশেদ খাঁনের