ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দুই ট্রাকের প্রতিযোগিতায় ‘চোখের জল’ থামছে না দুই পরিবারের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম
দুই ট্রাকের প্রতিযোগিতা চলছে। ছবি: কাল্পনিক

রাজধানীতে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কদমতলীর পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, রাতে পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে দিয়ে দুটি ট্রাক প্রতিযোগিতা করে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় ট্রাক দুটির মধ্যে পাশ ঘেঁষে সংঘর্ষ বাধে এবং তার বাবার অটোরিকশা ও জাহাঙ্গীর পোদ্দারের মিশুককে সজোরে ধাক্কা দেয়। এতে তার বাবা ও মিশুকচালক পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামে বাড়ি হবিগঞ্জ জেলার আজমেরী থানার রসুলপুর এলাকায়। তারা কদমতলী এলাকায় ভাড়া থাকেন।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম বলেন, খবর পেয়ে ঢামেকে গিয়ে স্বামীকে মৃত অবস্থায় পাই। জানতে পারি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে। বর্তমানে আমরা কদমতলীতে ভাড়া থাকি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একইসঙ্গে দুর্ঘটনায় আহতকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, ককটেলে আহত পুলিশ সদস্য
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, ককটেলে আহত পুলিশ সদস্য
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পোশাক শ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র ক‌রে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় সতর্ক অবস্থায় র‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। মোতা‌য়েন রয়ে‌ছে অতিরিক্ত পুলিশ সদস্য।
পোশাক শ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
রাজধানী ঢাকার গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ বাস্তবায়নের পথে বড় এক ধাপ সম্পন্ন হয়েছে।
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, ককটেলে আহত পুলিশ সদস্য
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ তিন জেলার বিভিন্ন এলাকায় আজ বিকাল পর্যন্ত থাকবে না বিদ্যুৎ
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে