ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র ক‌রে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় সতর্ক অবস্থায় র‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। মোতা‌য়েন রয়ে‌ছে অতিরিক্ত পুলিশ সদস্য।

বৃহস্প‌তিবার (৪ নভেম্বর) সকাল থে‌কে এমন সতর্ক অবস্থায় রয়ে‌ছে পু‌লিশ। সড়ক বা ফুটপাতে, কোথাও কো‌নো জটলা হ‌তে দি‌চ্ছে না পু‌লিশ। এলাকায় ঘু‌রে ঘু‌রে টহল দিচ্ছেন তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জালাল উদ্দিন জানান, শ্রমিকদের আন্দোলন নিয়ে কোনো সমস্যা নেই। শ্রমিকরা আজ সড়‌কে না‌মে‌নি। ত‌বে আমরা সতর্ক আছি। অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। এলাকায় টহল দেওয়া হ‌চ্ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত ১ নভেম্বর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

সোম ও মঙ্গলবারও মিরপুরে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। একই দাবিতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও শ্রমিকরা বিক্ষোভ করছেন। এসব আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত ও কারখানা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।

আন্দোলনের সময় গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা গে‌ছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই ট্রাকের প্রতিযোগিতায় ‘চোখের জল’ থামছে না দুই পরিবারের
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কদমতলীর পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই ট্রাকের প্রতিযোগিতায় ‘চোখের জল’ থামছে না দুই পরিবারের
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
রাজধানী ঢাকার গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ বাস্তবায়নের পথে বড় এক ধাপ সম্পন্ন হয়েছে।
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
‘বিক্ষুব্ধ শ্রমিক-জনতা’র ব্যানারে অবরোধের ডাক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
সাভার-আশুলিয়ায় আজও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলনে নাশকতা: আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ