ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মিরপুরের পর মহাখালী টার্মিনালেও বাসে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ মাথায় সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে, শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বৃষ্টির আভাস নেই, কেমন থাকবে তাপমাত্রা?
ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।  সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বা আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ঢাকার সূর্যাস্ত হবে ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।  আরটিভি/এসআর
ঢাকায় বৃষ্টির আভাস নেই, কেমন থাকবে তাপমাত্রা?
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রোববার (৮ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (৮ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীতে আবারও বাসে আগুন
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।  তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।  একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়েও কিছু জানা যায়নি।  এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।        আরটিভি/এসআর
রাজধানীতে আবারও বাসে আগুন
তাহসিফ হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, বলছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিনদিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে গ্রেপ্তার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।   
তাহসিফ হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, বলছে পুলিশ
আরও পড়ুন
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীতে আবারও বাসে আগুন
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন