ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ট্রাফিক পুলিশের ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হঠাৎ বিকট শব্দে সেখানে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ।

পরে গ্রেপ্তার জাহাঙ্গীরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
নগরায়ণের বিস্তার, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে একের পর এক হারিয়ে গেছে ঢাকা শহরের অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার। এমন পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
ভোলার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আত্মপ্রকাশ করল ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’
ভোলার মানুষের অধিকার আদায়, জেলার উন্নয়ন ও দীর্ঘদিনের পাঁচ দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’ (বিপিসিইউ)। 
ভোলার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আত্মপ্রকাশ করল ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’
শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
রাজধানীর শ্যামলীতে অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
আরও পড়ুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় আ.লীগের ককটেল বিস্ফোরণ
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন নিষিদ্ধ ছাত্রলীগের
মানিকগঞ্জে দফায় দফায় নিষিদ্ধ ছাত্রলীগের ৯ ককটেল বিস্ফোরণ