ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের অভিযোগে রংপুর বদলি, পাঁচ মাস পর আবারও ঢাকায় সেই সমবায় কর্মকর্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত

ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা জেলা থেকে রংপুরে বদলি হওয়া সমবায় কর্মকর্তা এস এম তহমিদুজ্জামানকে আবারও ঢাকা জেলার সমবায় কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১৫ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সমবায় বিভাগ থেকে জারি করা এক আদেশে তাকে ঢাকা জেলায় পদায়ন করা হয়।

মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার ওই আদেশে তহমিদুজ্জামানকে বিভাগীয় সমবায় কার্যালয়, রংপুর থেকে বদলি করা হয়। আদেশে নতুন কর্মস্থল ঢাকা জেলায় তার পদায়ন অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

ঢাকা জেলা সমবায় কার্যালয়ের সরকারি তথ্য অনুযায়ী, তহমিদুজ্জামান ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা জেলা সমবায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ২৩ জুন তার দায়িত্বের অবসান ঘটে এবং তাকে রংপুরে বদলি করা হয়।

এর আগে ঢাকা জেলায় দায়িত্ব পালনকালে কর্ণফুলী গার্ডেন সিটি অ্যাপার্টমেন্ট মালিক সমিতির নির্বাচন ঘিরে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নূরুল আমিনকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচ লাখ টাকা এবং অপর সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম সজীবের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে তহমিদুজ্জামানের বিরুদ্ধে।

পরবর্তীতে ১৬ জুন সজীবের বাংলামোটরের কার্যালয়ে ঘুষের অর্থ গ্রহণকালে সমবায় অধিদপ্তরের তিন কর্মকর্তা দুদকের হাতে গ্রেপ্তার হন। তারা হলেন পরিদর্শক শাহজাহান আলী, সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন ও সহকারী পরিদর্শক মনির হোসেন। ওই তিন কর্মকর্তা সমিতির নির্বাচন কমিটির সদস্য ছিলেন।

এ ঘটনায় সাইফুল ইসলাম সজীব তহমিদুজ্জামানকে এক নম্বর বিবাদী অন্য তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সেগুনবাগিচায় পাঠানো হয়। এরপর ২০২৫ সালের ২৩ জুন তাকে ঢাকা থেকে রংপুরে বদলি করা হয়।

এদিকে, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশিত সমবায় অধিদপ্তরের পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তালিকায় তহমিদুজ্জামানের নামের পাশে মন্তব্যের ঘরে বলা হয়েছে, ‘বিভাগীয় মামলা সংক্রান্ত ০৩টি অভিযোগনামা ও বিবরণী মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।’ অর্থাৎ, তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসংক্রান্ত তিনটি অভিযোগনামা ও বিবরণী মন্ত্রণালয়ে পাঠানোর তথ্য সরকারি নথিতে উল্লেখ রয়েছে।

পাশপাশি কর্ণফুলী শপিং কমপ্লেক্স সমবায় সমিতির দুর্নীতিসংক্রান্ত ঘটনায় তহমিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ এবং দুদকের তিনটি মামলার তথ্যও রয়েছে বলেও জানা গেছে। তবে এসব অভিযোগের বিস্তারিত, তদন্তের অগ্রগতি কিংবা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সম্পর্কে ওই নথিতে কিছু বলা হয়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শনিবার (২১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?